মঙ্গলবার ,  ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ -  শরৎকাল

শ্রীপুরে মর্মান্তিক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু 

প্রকাশিত হয়েছে-

মাগুরা শ্রীপুরের দারিয়াপুর ইউনিয়নের টিএটি নগর গ্রামে মর্মান্তিক দুর্ঘটনায় হেলাল শেখ (২৬)নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মৃত হেলাল উপজেলার আমলসা ইউনিয়নের চর ইসলামপুর কুদলা গ্রামের মন্টু শেখের বড় ছেলে।

হেলাল শেখের পিতা মন্টু শেখ জানান, শনিবার বিকালে সাড়ে পাঁচটার দিকে সোনাতুন্দি ট বাজার ব্রিজ সংলগ্ন টিএটি নগর স্থানে আমাদের একটি বালু বহনকারী পটাং গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের নিচে পড়ে যায়। আমাদের অন্য আরেকটি গাড়িতে রশি দিয়ে বেধেঁ তোলার চেষ্টা করি।

কিন্তু দুর্ঘটনা বসত রশি ছিড়ে গিয়ে সাহায্যকারী গাড়িটা ব্রিজের নিচে থাকা গাড়ির দিকে যেতে থাকে। আমার বড় ছেলে হেলাল শেখ গাড়িটার ড্রাইভিং সিটে ছিল। সেখান থেকে সরে যেতে গিয়ে দুটি গাড়ির মাঝখানে পড়ে গাড়ির অ্যাঙ্গেল ঘাঁড়ের ডানপাশে এবং পাঁজোরে ঢুকে যায়।

আমরা স্থানীয় লোকজনের সাহায্যে হেলালকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে এইতো ঘোষণা করেন।

এই ঘটনায় ঐ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।