সোমবার ,  ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ -  বসন্তকাল

শ্রীপুরে বিএনপির লিফলেট বিতরণ

প্রকাশিত হয়েছে-

মুজাহিদ শেখ, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিদ্যুৎ, তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দাম কমানোর দাবিতে লিফলেট বিতরণ করেছে মাগুরা জেলার শ্রীপুর উপজেলা বিএনপি। শনিবার সকালে উপজেলার খামারপাড়া বাজারসহ উপজেলার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করে বিএনপি নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব খোন্দকার আব্বাস উদ্দীন, সাবেক সাংগঠনিক সম্পাদক খোন্দকার খলিলুর রহমান, মোল্যা খলিলুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি খোন্দকার আশরাফুল ইসলাম নালিম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের নেতা বদরুল আলম লিটুসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।