সোমবার ,  ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ -  বসন্তকাল

শ্রীপুরে প্রায় দেড় যুগ পর বিএনপির দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-

মুজাহিদ শেখ, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি :
মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নে প্রায় দেড় যুগ পর বিএনপি’র ওয়ার্ড কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। নাকোল সম্মিলনী ডিগ্রি কলেজ মাঠে ৯টি ওয়ার্ডের বিএনপি তালিকাভুক্ত ভোটারদের উৎসবমুখর পরিবেশে এই দ্বি-বার্ষিক ওয়ার্ড কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয় । ২১ মে বুধবার সকাল ১০ ঘটিকা হতে দুপুর দুইটা পর্যন্ত বিরতিহীন ভাবে ব্যালট পেপারের মাধ্যমে এই ভোট গ্রহন চলে।
এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সহ অনুষ্ঠানে মাগুরা জেলা বি এন পির যুগ্ম আহ্বায়ক খান হাসান ইমাম সুজা (টিম প্রধান) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি আহবায়ক মোঃ আলী আহম্মেদ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আলমগীর হেসেন, শ্রীপুর উপজেলা বিএনপি-র সাবেক সভাপতি বদরুল আলম হিরো, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন, মুন্সি রেজাউল ইসলামসহ জেলা- উপজেলা, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ ভোটারগণ উপস্থিত ছিলেন।
ভোট শেষে সকল প্রার্থীর এজেন্ট ও বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে ভোট গননা করে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিতদের বিজয়ী ঘোষনা করা হয়।
ভোটারদের ভোটে নির্বাচিত সদস্যগণ হলেন,
ওয়ার্ড নং- ০১,সভাপতি: মমিন হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক: মো: মকিদুল মোল্লা ও সাংগঠনিক সম্পাদক: মো: মামুনুর রশিদ

ওয়ার্ড নং- ০২
সভাপতি: গফফার মজনুর রহমান, সাধারণ সম্পাদক: জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক: খোকন মোল্লা

ওয়ার্ড নং- ০৩, সভাপতি: আলিম শেখ,সাধারণ সম্পাদক: সুভাশ চন্দ্র, সাংগঠনিক সম্পাদক মামুন মোল্লা।

ওয়ার্ড নং- ০৪
সভাপতি: আক্তার হোসেন মোল্লা
সাধারণ সম্পাদক: শাহাবুদ্দিন মোল্লা
সাংগঠনিক সম্পাদক: হামিদুল মোল্লা

ওয়ার্ড নং- ০৫
সভাপতি: মির্জা নবাব হোসেন
সাধারণ সম্পাদক: মো: দিলু শেখ
সাংগঠনিক সম্পাদক: মো: আয়নাল শেখ

ওয়ার্ড নং- ০৬
সভাপতি: শ্রিপতি
সাধারণ সম্পাদক: প্রেমানন্দ রায়
সাংগঠনিক সম্পাদক: বিশব্জিত

ওয়ার্ড নং- ০৮
সভাপতি: জয়নাল ট্যাটন
সাধারণ সম্পাদক: মো: নজরুল শেখ
সাংগঠনিক সম্পাদক: দবির হোসেন

ওয়ার্ড নং- ০৯
সভাপতি: বাচ্চু শেখ
সাধারণ সম্পাদক: মো: সালাউদ্দিন
সাংগঠনিক সম্পাদক: সোহরাব হোসেন।

মুজাহিদ শেখ
শ্রীপুর প্রতিনিধি