বুধবার ,  ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ -  বর্ষাকাল

শ্রীপুরে পঞ্চায়েত প্রথায় মাংস পেয়ে খুশি দেড় শতাধিক পরিবার

প্রকাশিত হয়েছে-

মুজাহিদ শেখ, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

ত্যাগের মহিমায় আনন্দ ভাগাভাগি করে নিতে মাগুরা শ্রীপুর উপজেলার ৫ নং দারিয়াপুর ইউনিয়নের চর মহেশপুর গ্রামের মধ্যপাড়ার যুবকেরা পঞ্চায়েত প্রথার নিয়ম অনুসরণ করে মাংস বিতরণ করে দেড় শতাধিকেরও বেশি পরিবারের মুখে হাসি ফুটিয়েছেন।

সরজমিনে গিয়ে দেখা যায়, চরমহেশপুর মধ্যপাড়া ঈদ গাঁর মাঠে পলিথিন বিছিয়ে মাংস সংগ্রহ করেন, নূর আলী,আজাদ শেখ,মিনার মন্ডলসহ বেশ কয়েকজন যুবক। কিছুক্ষণ পরেই ঐ মহল্লার পশু কোরবানি দেওয়া পরিবার গুলোর সদস্যরা বস্তা ও গামলা করে গরু ও খাঁশির মাংস নিয়ে এসে ওজন দিয়ে তাদের কাছে বুঝে দিচ্ছেন।

এরপরে আরো বেশ কয়েকজন যুবক মিলে একটি পরিবারের জন্য প্রায় সাড়ে ৭ কেজি করে গরুর মাংস ও ৭শ গ্রাম করে খাসির মাংস পলিথিনের প্যাকেটে ওজন দিয়ে রাখছে।
পরবর্তীতে তাদের তালিকা করা কোরবানি না দেওয়া প্রায় দেড় শতাধিক পরিবারের সদস্যদের হাতে একটি করে পলিথিনের ব্যাগ তুলে দিচ্ছেন।

এ বিষয়ে পঞ্চায়েত প্রথার অন্যতম উদ্যোক্তা, মুরাদ হোসেন, বিপুল শেখ ও জাকির শেখ জানান, আমরা প্রায় সাত বছর যাবত এই পঞ্চায়েত প্রথা চালু রেখেছি