শ্রমিকদের কালো তালিকাভুক্ত করা যাবেনা: শ্রম ও নৌপরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন।

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

রাকিবুল ইসলাম রঞ্জু:

কোনো শ্রমিককে কালো তালিকাভুক্ত করার অধিকার মালিকপক্ষের নেই বলে মন্তব্য করেছেন শ্রম ও নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন
তিনি আরো বলেন, শ্রমিকদের পেশাগত ও সাংবিধানিক অধিকার হরণ করার সুযোগ কারও নেই। মালিকপক্ষ শ্রমিকদের অবহেলা বা হয়রানি করলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
তিন আজ শনিবার (১৯ জুলাই) বিকেলে সাভার পৌর ৯ নং ওয়ার্ডে গেন্ডা বালু মাঠে ‘জুলাই পুনর্জাগরণ ২০২৫’ উপলক্ষে আয়োজিত ‘শ্রমিক সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাখাওয়াত হোসেন এসময় আরও বলেন, প্রতিটি কারখানায় অন্তত পাঁচটি ট্রেড ইউনিয়ন গঠনের অনুমোদন থাকবে এবং সেখান থেকে গণতান্ত্রিক পদ্ধতিতে সিবিএ কালেক্টিভ বার্গেইনিং অ্যাজেন্ট নির্বাচন হবে। এই প্রতিনিধিরাই সরকারের সঙ্গে শ্রমিকদের অধিকার, সুযোগ-সুবিধা ও দাবি নিয়ে কথা বলবেন।

- Advertisement -

তিনি জানান, শ্রমিকদের ট্রেড ইউনিয়ন গঠনের সাংবিধানিক অধিকার রয়েছে এবং তা বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। মালিকপক্ষ কোনোভাবেই শ্রমিকদের এই অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুর্শিদ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার, প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার এবং বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)-এর সভাপতি সহ অন্যান্য কর্মকর্তারা।
শ্রমিকদের অধিকার রক্ষায় নীতিনির্ধারক পর্যায়ের এমন বক্তব্য শ্রমজীবী মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে বলে জানান সংশ্লিষ্টরা।

এই বিভাগের আরও সংবাদ