শ্যামনগর সদর ইউনিয়নে সাইক্লোন সেল্টার রক্ষনাবেক্ষন ও দুর্যোগ ব্যবস্থাপনার উপর রিফ্রেসার প্রশিক্ষন

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
২৯৯

প্রকাশিত: বুধবার , ০২ ফেব্রুয়ারি , ২০২২ সাল.
গাজী আদনান

স্টাফ রিপোর্টারঃ

- Advertisement -

শ্যামনগর উপজেলার শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদ হল রুমে দুর্যোগ মোকাবেলায় কমিউনিটির সহনশীলতা বৃদ্ধি প্রকল্প ,USAID এর অর্থায়নে ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে ৫০ জন সাইক্লোন সেল্টার ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণের উদ্দেশ্য ছিল আপদকালীন সময়ে সাইক্লোন সেল্টার রক্ষনাবেক্ষন ও দূযোর্গ ব্যবস্থাপনায় কমিটির সদস্যদের নেতৃত্ব প্রদানের সক্ষমতা বৃদ্ধি করা।

প্রশিক্ষনটি পরিচালনা ও সঞ্চালনা করেন দূর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা দীপঙ্কর সাহা। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশনের নবযাত্রা প্রকল্পের সিনিয়রস অপারেশন ম্যানেজার জনাব আশীষ কুমার হালদার।

উপস্থিত সকলে সাইক্লোন ও দুর্যোগ মোকাবেলায় সদস্যদের দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন আলোচনা করা হয়।

এই বিভাগের আরও সংবাদ