সোমবার ,  ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ -  বসন্তকাল

শ্যামনগর ভূরুলিয়ায় ঐতিহাসিক ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-

আব্দুল আলিমঃ নিজস্ব প্রতিনিধিঃ

সাতক্ষীরা’র শ্যামনগরে প্রতি বছরের ন্যায় ১নং ভুরুলিয়া ইউনিয়ন যুব কমিটির আয়োজনে দেউলিয়া বিলে উৎসবমুখর পরিবেশে ঐতিহাসিক ঘৌড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

২০জুন মঙলবারবার বিকাল ৪টায় ভূরুলিয়া দেউলিয়া বিলে ভূরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কালিগঞ্জ রোকেয়া মুনছুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এ কে এম জাফরুল আলম বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় জাতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, ভুরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাঙ্গীর আলম লাভলু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীর, ইউপি সদস্য আনারুল হক, আবু জাফর, আশরাফুল আলম, হো‌সেন আলি, আব্দুল ম‌জিদ, শ‌াহানারা বেগম, কুলসুম পারভীন প্রমুখ।

ঘোড়াদৌড় প্রতিযোগিতায় বিভিন্ন স্থান থেকে আগত ২২টি ঘোড়ার মধ্য থেকে প্রথম স্থান অধিকার করের অভয়নগরে হাজী ওসমান চৌধুরীর পাখি ঘোড়া পুরস্কার ৭হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকার করে অভয়নগরে নাঈম মোল্লার শাহাজাদি ঘোড়া পুরস্কার ৫হাজার টাকা, তৃতীয় স্থান অধিকার করে অভয়নগরের রিয়াদ মোল্লার বীর বাহাদুর ঘোড়া পুরস্কার ৩ হাজার টাকা, চতুর্থ স্থান অধিকার করে শ্যামনাগর হাজীপুরে মন্টু মেম্বারের উল্কা ঘোড়া পুরস্কার ২ হাজার টাকা ও পঞ্চম স্থান অধিকার করে আশাশুনি পাইকগাছা হানিফ সরদার নয়া পাগলা ঘোড়া ১হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন মাস্টার আবুল কালাম ও স্থানীয় ইউপি সদস্য আশরাফুল আলম।