মঙ্গলবার ,  ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ -  শরৎকাল

শ্যামনগর নীলডুমুর বাজারে পরিবেশ উন্নয়ন ক্লাবের উদ্যোগে ডাসবিন বিতরন

প্রকাশিত হয়েছে-

আল-হুদা মালী (শ্যামনগর) প্রতিনিধি: সাতক্ষীরা, শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী নীলডুমুর বাজারে পরিবেশ বিষয় নিয়ে কাজ করে যাচ্ছে বুড়িগোয়ালিনী পরিবেশ উন্নয়ন ক্লাব। সোমবার (৩ জানুয়ারি) বিকাল ৪ টার সময় নীলডুমুর খেয়াঘাট সহ বাজারের গুরুত্বপূর্ণ স্থানে বর্জ্য নিদিষ্ট স্থানে রাখার জন্য সাসটেনেবল ইন্টার প্রাইজ প্রকল্পের সহযোগিতায় ডাসবিন বিতরন করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বুড়িগোয়ালিনী নৌ থানার অফিসার ইনচার্জ খাঁন শরিফুল ইসলাম, বুড়িগোয়ালিনী পুলিশিং কমিটির সভাপতি আমজাদ হোসেন, পরিবেশ উন্নয়ন ক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হালিম, সাধারণ সম্পাদক এস, এম সাহেব আলী, নুর ইসলাম, আড়ংঘাটা থানা প্রেসক্লাবের অর্থ বিষায়ক সম্পাদক মোজাম্মেল হক, ইকবাল হোসেন (মিঠু) সহ পরিবেশ উন্নয়ন ক্লাবের সকল সদস্যরা।