বিশেষ প্রতিনিধি :
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ইং ৮ অক্টোবর শনিবার সকাল ১১ টায় উক্ত কার্যনির্বাহী কমিটির এই জরুরী সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্জ্ব জি এম আকবর কবির। এ সময় সভায় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মোস্তফা কামাল,যুগ্ন সাধারণ সম্পাদক এম আব্দুর রহমান বাবু, অর্থ সম্পাদক সোহারাব হোসেন, ক্রিড়া সম্পাদক আব্দুল কাদের, কার্যনির্বাহী কমিটির সদস্য আলমগীর হোসেন,রনজিৎ বর্মন, নির্মল কুমার।
উক্ত কার্যনির্বাহী কমিটির সভায় সকলে একমত পোষণ করে বলেন উপজেলা প্রেসক্লাবের ভাবমূর্তি ক্ষুণ্ন সহ নানান অপকর্মে লিপ্ত সহ উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও সভাপতির বিরুদ্ধে ফেইসবুকে ও জনসম্মুখে মিথ্যাচার ও কুরুচিপূর্ণ মন্তব্য সহ বিভিন্ন আনিত অভিযোগের ভিত্তিতে প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মেহেদী হাসান মারুফ কে আগামী ২ বছরের জন্য স্থায়ী ভাবে বহিস্কারের জন্য হাউজে সকলে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।
আসন্ন শীতের মৌসুমে পিকনিক করা ও নুতন সদস্যেদের আবেদনের মেয়াদ ও বতর্মান সদস্যদের হালনাগাদের মেয়াদ আগামী ৩০ অক্টোবর ২০২২ পযর্ন্ত বৃদ্ধি করা হয়েছে।
রবিবার , ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - শরৎকাল
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির জরুরী সভা অনুষ্ঠিত।
প্রকাশিত হয়েছে-