শুক্রবার ,  ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ -  বর্ষাকাল

শ্যামনগর অনলাইন ব্লাড ব্যাংক এর মাধ্যমে মাদ্রাসায় কার্পেট ও টুপি উপহার

প্রকাশিত হয়েছে-

আব্দুল আলিমঃ নিজস্ব প্রতিনিধিঃ

শ্যামনগর পশ্চিম বংশীপুর দারুল কুরআন রমজানিয়া হাফিজিয়া মাদ্রাসায় এই শীতে ছাত্রদের পড়তে ও মেঝেতে ঘুমাতে কষ্ট হচ্ছে কার্পেটের প্রয়োজন ছিলো। বিষয়টি শ্যামনগর অনলাইন ব্লাড ব্যাংক পরিবারকে জানান অত্র মাদ্রাসার হুজুর। শ্যামনগর অনলাইন ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা আব্দুল আলিম সহ সংগঠনের সকল স্বেচ্ছাসেবী বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট করেন।
দেশ ও প্রবাসী ভাই ও বোনদের সহযোগিতায় ২২ হাজার টাকা কালেকশন হয়। এবং টাকা দিয়ে কার্পেট ক্রয় করে অত্র মাদ্রাসায় পৌঁছে দেয়া হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাঈদ। সাবেক ছাত্রনেতা ফারুক হোসেন, শ্যামনগর অনলাইন ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা আব্দুল আলিম, স্বেচ্ছাসেবী মোকলেছুর রহমান কাজল, মুকুল হোসেন, আব্দুর রহমান, এস এম ওবায়দুল্লাহ প্রমুখ।