আব্দুল আলিমঃ নিজস্ব প্রতিনিধিঃ
শ্যামনগরে ১০০ বোতল ফেনসিডিল সহ নির্মল গাইন ২৩ নামে এক যুবকের আটক করেছে বিজিবি। বুধবার সকাল ৬টার দিকে গোপন সংবাদ এর ভিত্তিতে পরানপুর ক্যাম্পের সদস্যরা সংলগ্ন শৈলখালী গ্রাম থেকে তাকে আটক করে। আটক নির্মল উপজেলার কৈখালী ইউনিয়নের শৈলখালী গ্রামের শম্ভুচরন গাইনের ছেলে।
বিজিবি ও শ্যামনগর থানা পুলিশ জানায় সীমান্তবর্তী এলাকায় বসবাসের সুযোগে দীর্ঘদিন ধরে নির্মল মাদক চোরাচালানের সাথে জড়িত। আগের দিন মাদকের বড় একটি চালানের খবর পেয়ে বুধবার সকালে নির্মলের বাড়িতে অভিযান চালায় বিজিবি এ সময় তার ঘর থেকে ফেনসিডিল উদ্ধারের পর তাকে আটক করা হয়। গোলাম মোর্তজা ও পরিতোষ কর্মকার সহ এলাকাবাসি জানাই প্রতিদিন সীমান্ত এলাকা দিয়ে গরুর আড়ালে মাদকের চালান আসছে। এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল কালাম আজাদ বলেন ফেনসিডিল জব্দের ঘটনায় ক্যাম্পের নায়েক সুবেদার শাহ আলম বাদী হয়ে শ্যামনগর থানায় মামলা করেছেন। দায়ের কৃত মাদকের মামলার আসামিকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বৃহস্পতিবার , ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - শরৎকাল
শ্যামনগরে ১০০ বোতল ফেনসিডিল সহ যুবক আটক
প্রকাশিত হয়েছে-