শ্যামনগরে হাটছালা একতা যুব সংঘের উদ্দোগে সার বীজ বিতরণ

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
১৭

আব্দুল আলিমঃ নিজস্ব প্রতিনিধিঃ

শ্যামনগর উপজেলার ভুরুলিয়া হাটছালা একতা যুব সংঘের উদ্যোগে সবজীর বীজ বিতরণ করা হয়েছে।

- Advertisement -

সোমবার ১০ই মার্চ হাটছালা একতা যুব সংঘ প্রাঙ্গনে বেসরকারী উন্নয়ন সংস্থা নকশিকাঁথার অর্থায়নে এ বীজ বিতরণ অনুষ্ঠিত হয়। এসময় ১০০ জন কৃষাণীকে বিভিন্ন ধরনের মৌসুমি সবজীর বীজ প্রদান কর হয়।
পুষ্টিকর ও নিরাপদ সবজী উৎপাদন করার জন্য ক্লাবটি এলাকায় প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন উন্নয়ন মুলক কাজ বাস্তবায়ন করে। এছাড়াও প্রতিষ্ঠানটি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করে থাকে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক রনজিত বর্মন, উপসহকারী কৃষি কর্মকর্তা এস.এম.আহসান উল্যাহ, ভিএসও প্রকল্প কর্মকর্তা চয়ন কর্মকার,
ভিএসও প্রকল্প স্বেচ্ছাসেবক মমিনুর রহমান, হাটছালা
যুবসংঘের মহিলা বিষয়ক সম্পাদিকা মালঞ্চ গাইন। এছাড়া আরো উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য বৃন্দ।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাটছালা একতা যুব সংঘের সাধারণ সম্পাদক ভবতোষ বৈরাগী।

এই বিভাগের আরও সংবাদ