- আব্দুল আলিমঃ নিজস্ব প্রতিনিধিঃ
শ্যামনগরে হরিণের মাংস সহ দুই চোরা শিকারীকে আটক করেছে পুলিশ।
সোমবার সকাল সাড়ে ৯ টায় শ্যামনগর উপজেলা সদরে বাদাঘাটা গ্রামের কৈতলা থেকে ১২ কেজি হরিণের মাংস সহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন বাদাঘাটা গ্রামের রুহুল আমিনের ছেলে রবিউল ইসলাম এবং আমজাদ হোসেনের ছেলে আজাদ হোসেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে হরিণের মাংস ব্যবসার সাথে জড়িত। শ্যামনগর থানার এসআই সাখাওয়াতুল হোসেন বলেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিউল ইসলাম তার মামা আজাদ হোসেনকে হরিণের মাংস সহ আটক করা হয়েছে।
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক কে,এম ইকবাল হোসেন চৌধুরী বলেন আটককৃতদের বিরুদ্ধে বন্যপ্রাণী নিধন আইনে মামলার প্রস্তুতি চলছে।
মঙ্গলবার , ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - শরৎকাল
শ্যামনগরে হরিণের মাংসসহ আটক ২
প্রকাশিত হয়েছে-