নিজস্ব প্রতিনিধিঃ
শ্যামনগরে সড়ক দূর্ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে। মঙলবার দুপুর ১.৪০ মিনিটে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের মুন্সিগঞ্জ টু বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালি নামক স্থানে সড়ক দূর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান ১৪-০৩৩২ নং ঢাকা মেট্রো- ক নং গাড়িটি মোফাজ্জেল হোসেনকে ধাক্কা দিলে সে ছিটকে পড়ে যায় এবং মারাত্মক আহত হয়। তার পরিবারের সদস্যরা দ্রুততার সাথে সাতক্ষীরা সংগ্রাম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা অবস্থায় আনুমানিক ৪.৫০ মিনিটে তিনি মারা যান। আবাদ চন্ডিপুর গ্রামের কাশেম আলী শেখের মেজ পুত্র মোঃ মোফাজ্জেল হোসেন। মৃত্যুকালে সে স্ত্রী, এক মেয়ে, এক ছেলে, বাবা-মা অন্যান্য শুভাকাঙ্ক্ষী রেখে যান। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি।
বুধবার , ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - শরৎকাল
শ্যামনগরে সড়ক দূর্ঘটনায় ১ জনের মৃত্যু
প্রকাশিত হয়েছে-