শনিবার ,  ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ -  গ্রীষ্মকাল

শ্যামনগরে মোটরভ্যানের ধাক্কায় এক শিশুর মৃত্যু

প্রকাশিত হয়েছে-

 

আব্দুল আলিমঃ শ্যামনগর,সাতক্ষীরাঃ

প্রতিবেশির বাড়ী থেকে মায়ের হাত ধরে নিজ বাড়িতে আসার সময় ভ্যানের সাথে ধাক্কা লেগে সামিয়া পারভীন(৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের রামজীবনপুর গ্রামে নিজ বাড়ির সামনে রাস্তার উপরে এ দূর্ঘটনা ঘটে। শিশুটি ওই গ্রামের সমশের আলমের কন্যা বলে জানা গেছে।

প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা গেছে, মায়ের সাথে নিজ বাড়ীতে ফেরার সময় হাত ছাড়িয়ে রাস্তার উপরে উঠে যায় সামিয়া। এসময় দ্রুত গতির একটি মোটর ভ্যান তাকে চাপাদেয়। ঘটনাস্থলে গুরত্বর আহত হয় সামিয়া। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার সময় পথিমধ্যে মারা যায় সে। শ্যামনগর থানার ওসি মুহাঃ নূরুল ইসলাম বাদল সত্যতা নিশ্চিত করেন। সামিয়ার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায় নেমে এসেছে।