সোমবার ,  ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ -  শরৎকাল

শ্যামনগরে মন্দির ও শ্মশানের চুরি হওয়ার ঘটনায় গ্রেফতার -১

প্রকাশিত হয়েছে-

আব্দুল আলিম, শ্যামনগর:

সাতক্ষীরার শ্যামনগরে পৃথক দুটি মন্দির ও শ্মশানে চুরির ঘটনায় পুলিশ সাইফুল ইসলাম (৩০) নামে একজনকে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া বিভিন্ন মূল্যবান মালামাল।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে বুধবার সকালে তার দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা মন্দির ও শ্মশান থেকে চুরি যাওয়া মালামাল।

গ্রেপ্তার সাইফুল ইসলাম শ্যামনগর পৌরসভার মাজাট গ্রামের শেখ জাকির হোসেনের ছেলে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির মোল্লা জানান, নকিপুর ব্রহ্মাণপাড়া কৃষ্ণ মন্দির ও নকিপুর মহাশ্মশানে চুরির ঘটনায় সাইফুলকে গ্রেপ্তার করা হয়েছে। চুরি যাওয়া বিভিন্ন মূল্যবান সামগ্রী উদ্ধার করা হয়েছে। সে চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।