সোমবার ,  ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ -  বসন্তকাল

শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে ইমামের মৃত্যু

প্রকাশিত হয়েছে-

আব্দুল আলিমঃ নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে মাওলানা মোঃ আক্তারুজ্জামান (৩৭)নামের এক ইমামের বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যু হয়েছে। বুধবার বিকালে নিজ বাড়িতে মটরের সাহায্যে পানি উঠানোর সময় অসাবধনতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে তিনি মারা যান। তিনি উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের দক্ষিন কাশিমাড়ী গ্রামের মৃত আবু সাইদের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় ইউপি সদস্য বলেন, আক্তারুজ্জামান তার বাড়ির উপর গড়ে উঠা মসিজদে ইমামতি করতেন। বুধবার পানি উত্তোলনের পর মোটরের তার খুলতে যেয়ে অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে তার মৃত্যুর ঘটনা ঘটেছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই এশার নামায শেষে জানাযার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।