রমজান মাসব্যাপী বয়স্ক কুরআন শিক্ষা আসরের মুয়া’ল্লীমদের সম্মানী প্রদান অনুষ্ঠান সকাল দশটায় নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
উৎসর্গ সোসাইটির সভাপতি- গাজী আব্দুর রউফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মাহাব্বাহ এইড এর নির্বাহী পরিচালক আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া এর পিএইচডি গবেষক হাফেজ মুহাম্মদ সালাউদ্দিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উৎসর্গ সোসাইটির সাধারন সম্পাদক- বিশিষ্ট লেখক ও গবেষক ইয়াসিন মাহমুদ, পাতাখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মোঃ আতিকুল্লাহ।
উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা আব্দুল্লাহ জাহিদ, হাফেজ মাওলানা আব্দুর রহমান, মুফতি নসীব লোকমান, হাফেজ আব্দুল্লাহ আল মামুন, হাফেজ মাওলানা একরামুল কবীর, মাওলানা শফিকুল ইসলাম, হাফেজ মোঃ আকরাম হোসেন, রবিউল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা ইমদাদুল হক। মাসব্যাপী কুরআন শিক্ষা আসর মাহাব্বাহ এইড এর সহযোগিতায় উৎসর্গ সোসাইটির বাস্তবায়নে পরিচালিত হয়।
বৃহস্পতিবার , ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - শরৎকাল
শ্যামনগরে বয়স্ক কুরআন শিক্ষা আসরের মুয়া’ল্লীমদের সম্মানী প্রদান অনুষ্ঠান
প্রকাশিত হয়েছে-