আব্দুল আলিমঃ নিজস্ব প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী হয়েছে।
১৫ জুন বৃহস্পতিবার সকাল ৯ টায় নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করেন ভূরুলিয়া ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ ও ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে খেলা উদ্বোধন করেন মাননীয় জাতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুজ্জামান, ভূরুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ জাফরুল আলম বাবু, ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট জিএম শোকর আলী, শ্যামনগর উপজেলার বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গন উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার , ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - শরৎকাল
শ্যামনগরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
প্রকাশিত হয়েছে-