সোমবার ,  ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ -  বসন্তকাল

শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয়ে ট্যালেন্টপুলে বৃত্তি পেলে সুনান।

প্রকাশিত হয়েছে-

শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয়ে ট্যালেন্টপুলে বৃত্তি পেলে সুনান।

মোঃ ফরিদ উদ্দিন
বিশেষ প্রতিনিধি : শ্যামনগর উপজেলা ৪২ নং নওয়াবেকী সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫ম শ্রেণি থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছেন কাবিরুল এলাহী (সুনান) নামের এক শিক্ষার্থী। সে ইশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটী গ্রামের সহকারী স্বাস্থ্য পরিদর্শক কুদরত এলাহীর একমাএ পুত্র ও তার মাতা সহকারী শিক্ষক সুমাইয়া সুলতানা লাবনী। সে বড় হয়ে একজন ভালো আদর্শবান মানুষ হতে চায়। তার পিতা মাতা ও সুনান বাবু সকলের কাছে দোয়া চেয়েছেন সে যেনো বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে এইটুকু তাদের পরিবারের কামনা। উল্লেখ্য ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত কাবিরুল এলাহী (সুনান) ছোট বেলা থেকে নওয়াবেকী গ্রামে তার নানা লাকি মোড়লের বাড়িতে নানা নানীর কাছে মানুষ হয়েছেন এবং সেখান থেকে পড়াশুনা করে আজ তার এই সফলতা অর্জন করেছেন।