আব্দুল আলিমঃ নিজস্ব প্রতিনিধিঃ শ্যামনগর মুন্সিগঞ্জ বাজার থেকে সাতক্ষীরা গামী প্রাইভেটকারের ধাক্কায় গৃহবধূ কৌশল্লা রানী মন্ডল (৫০) নিহত হয়েছে বলে জানা গেছে। নিহত গৃহবধূর স্বামী সূর্য্য কান্ত মন্ডল জানান আজ সন্ধ্যা ৭ টার সময় বাড়ির সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রাইভেট কার এসে ধাক্কা দেয় । সাথে সাথে স্থানীয়রা এসে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন । সংশ্লিষ্ট ইউপি সদস্য হরিদাস হালদার বলেন প্রাইভেট কারটি রোগী নিয়ে যাচ্ছিল দুরন্ত গতিতে, সেই অবস্থায় সন্ধ্যা সাতটায় এ দুর্ঘটনা ঘটে। শ্যামনগর থানার এ এস আই লিয়াকাত হোসেন জানান ঘাতক গাড়িটি ঈশ্বরীপুর এ সোবহান মাধ্যমিক বিদ্যালয় পাশ থেকে আটক করেছে স্থানীয়রা। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ঘটনার স্থলে পৌঁছেছে।
বুধবার , ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল
শ্যামনগরে প্রাইভেটকারের ধাক্কায় গৃহবধূ কৌশল্লা রানী নিহত
প্রকাশিত হয়েছে-