বৃহস্পতিবার ,  ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ -  বর্ষাকাল

শ্যামনগরে পুশকৃত ২১০ কেজি চিংড়ি জব্দ, আটক ২

প্রকাশিত হয়েছে-

আব্দুল আলিম, শ্যামনগর:
সাতক্ষীরা’র শ্যামনগরে ডিজিএফআই উপ-শাখার তথ্যের ভিত্তিতে যৌথবাহিনীর অভিযানে অবৈধভাবে ২১০ কেজি জেলি পুশকৃত চিংড়ি জব্দ ও আটক দুই।

২৪ (এপ্রিল) বৃহস্পতিবার বেলা ১১ টায় শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের খাগড়াঘাট গ্রামে আতাউরের নিজ বাড়ি ডিজিএফআই শ্যামনগর উপজেলার প্রতিনিধি সার্জেন্ট মোঃ আল মামুনের তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর কালিগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোঃ নাহিদ হোসেনের নেতৃত্বে আনুমানিক ২৫০ কেজি অবৈধভাবে বাগদা, গলদা ও হরিনা চিংড়িতে জেলি পুশ করার সময় সরম জাম সিরিজ, জেলি মেডিসিন বিভিন্ন আলামতসহ হাতে নাতে দুই জনকে আটক করে।আটককৃতদের কাছ থেকে অন্য জায়গায় আরো জেলি পুশ করা আছে এমন তথ্যের ভিত্তিতে অপারেশন কাজ চলমান রয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন শ্যামনগর উপজেলা সহকারি কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত।
আটককৃত হলেন গুমানতলী গ্রামের কাওছার মোড়লের ছেলে মো:আতাউর মোড়ল, শওকত মোল্লা মেয়ে ছামিয়া বেগম। এসময় আটককৃতদের ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা, অনাদায় তিন মাসের কারান্ড প্রদান করেন।