জি এম জিয়াউর রহমান(জিয়া)শ্যামনগর উপজেলা প্রতিনিধি
বাংলাদেশর প্রাক্তন ফ্যাসিবাদী সরকার শেখ হাসিনার মন গড়া কোটার বিরুদ্ধে কোটা সংস্কার আন্দোলনে শেখ হাসিনার পালিত পুলিশবাহিনীর গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ আবু সাঈদের স্মরণে শাহাদাত বার্ষিকী এবং জুলাই গণঅভ্যুত্থানে আহতদের স্মরণে শ্যামনগরে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
শ্যামনগর কেন্দ্রীয় ঈদগা ময়দানের সামনে থেকে র্যালিটি শুরু হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে জেসি কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে জেসি কমপ্লেক্সের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামাত ইসলামী শ্যামনগর উপজেলা শাখার জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মাওলানা আব্দুর রহমান বলেন ২০২৪ সালের ১৬ জুলাই আবু সাঈদ বুক পেতে দিয়ে যে আদর্শের বীজ বপন করে গেছেন তা আজ বৃক্ষে পরিণত হয়েছে। জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের রক্তের সাথে বেঈমানী করা যাবে না। খুনিদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।
সমাবেশ থেকে খুনি কেন বাহিরে আবু সাঈদ কবরে সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এসময় জামায়াতের নেতাকর্মী ও স্থানীয় জনতা উপস্থিত ছিলেন।
বক্তারা আরও বলেন, শহীদ আবু সাঈদ ও জুলাইয়ের সকল শহীদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।