মঙ্গলবার ,  ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ -  শরৎকাল

শ্যামনগরে চোরসহ ৬ জন গ্রেফতার।

প্রকাশিত হয়েছে-

 

আব্দুল আলিমঃ নিজস্ব প্রতিনিধিঃ

সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম) এর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ আমিনুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মোঃ আমিনুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে এবং শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ এর যোগ্য নেতৃত্বে শ্যামনগর থানা পুলিশের একটি চৌকস অভিযানিক দল অভিযান পরিচালনা করে চুরি মামলার তদন্তে প্রাপ্ত সন্দেহজনক ও নিয়মিত মামলার ৬ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার ১৮ জুলাই তাদেরকে আদালতে নেওয়া হয়। এর আগে শ্যামনগর থানা পুলিশের দল অভিযান পরিচালনা করে তাদেরকে বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত রা হলেন উপজেলার রমজাননগর ইউনিয়নের সোনাখালী গ্রামের মোঃ হযরত গাজীর ছেলে হারুন গাজী (৩০)। আঃ রহিম সরদারের ছেলেআকরাম হোসেন (২৪), গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মোঃ মোকাররম মোল্যার ছেলে ইমরান হোসেন বাপ্পি (২৩), সদর ইউনিয়ন বাদঘাটা গ্রামের আবুল গাজীর ছেলে জাহাঙ্গীর গাজী (২৬), বিড়ালক্ষী গ্রামের আব্দুল হামিদ শেখ এর ছেলে আলামিন শেখ (২৯), বাদঘাটা গ্রামের মৃত রুহুল আমিনের স্ত্রী মোছাঃ নাছিমা খাতুন খুকু (৪৮)। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ আসামিদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।