সোমবার ,  ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ -  হেমন্তকাল

শ্যামনগরে কৃষক মাঠ দিবস পালন।

প্রকাশিত হয়েছে-

আব্দুল আলিমঃশ্যামনগর,সাতক্ষীরঃ

 

উপকূলীয় এলাকায় কৃষকদের জলবায়ু সহনশীল বিভিন্ন কৃষিজাত, পদ্ধতি ও অনুশীলনে অভ্যস্থকরনে কৃষক মাঠ দিবস পালন।
বাংলাদেশের উপকূলীয় অঞ্চল বিশেষ করে কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলা একটি অত্যন্ত ভঙ্গুর খাদ্য ব্যবস্থার অংশ, যা এই অঞ্চলকে জলবায়ু পরিবর্তনের প্রভাবের প্রতি বিশেষভাবে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। ঘন ঘন ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এবং লবণাক্ততার অনুপ্রবেশের মতো প্রাকৃতিক দুর্যোগ, তার সাথে অনিয়মিত বর্ষার বৃষ্টিপাত, কৃষি উৎপাদন এবং খাদ্য সরবরাহকে মারাত্মকভাবে ব্যাহত করছে। এই অঞ্চলের অধিকাংশ জনগোষ্ঠীর প্রধান জীবিকা কৃষি, যা জলাবদ্ধতা, খরা, বৃষ্টিপাতের ব্যাপক তারতম্য, লবণাক্ততার অনুপ্রবেশ এবং সেচের জন্য মিঠা পানির সীমিত প্রাপ্যতাসহ একাধিক চ্যালেঞ্জের সম্মুখীন করে তুলেছে যা কৃষকরা নিজেরা মোকাবেলা করতে পারছেনা। এই অবস্থা বিবেচনা করে উপকূলীয় অঞ্চলগুলোতে খাদ্য নিরাপত্তা উন্নত করতে, জনগোষ্ঠীর সহনশীলতা বাড়াতে এবং জীবিকা টিকিয়ে রাখতে এই চ্যালেঞ্জ গুলো মোকাবেলা করার জন্য লিডার্স, Global Alliance for Improved Nutrition- GAIN – এর অর্থায়ণে Climate Action at Local Level (CALL) প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্প’র ধারাবাহিক বিভিন্ন কাজের অংশ হিসেবে বিগত মৌসুমে ৩৮৬ জন কৃষকের মাঝে জলবায়ু সহনশীল শাকসবজি চাষ, নেপিয়ার ঘাস চাষ, কমলা সুন্দরী মিষ্টি আলুর চাষ, ঘেরের আইলে বস্তা ও মাচা পদ্ধতিতে সবজি চাষ, ধানের প্রদর্শনী করা হয় যা ব্যাপক ফলনসহ কৃষকদের মাঝে সাঁড়া প্রদান করেছে। এই সফলতা আরো অধিক কৃষকদের মাঝে ছড়িয়ে দেয়ার জন্য ২২ নভেম্বর ২০২৬ তারিখে শ্যামনগর উপজেলার ০২ নং কাশিমাড়ি ইউনিয়নের দৌল-শংকরকাটি গ্রামে লবণসহনশীল/ উচ্চফলনশীল মিষ্টি কুমড়া (সুইটিএফ-১/ মায়াএফ-১)/ ব্রি ধান-১০৩/ বিনা-২৩/ ব্রি ধান-১১২/, তরমুজ জাত পরিচিতি, ফসল উৎপাদন প্রক্রিয়া, উৎপাদনের পরিমান ও দেশি জাত থেকে পার্থক্যসহ বিভিন্ন বিষয়ে কমবেশি ১২৫ জন স্থানীয় কৃষক/ কৃষাণী নিয়ে জলবায়ু সহনশীল বিভিন্ন কৃষিজাত, পদ্ধতি ও অনুশীলনে অভ্যস্থকরনে কৃষক মাঠ দিবস পালন করা হয়। কৃষক মাঠ দিবসের মাধ্যমে ১২৫ জন কৃষক/ কৃষাণী তারা কৃষি বিষয়ক লবণসহনশীল জাত সম্পর্কে বিস্তারিত গুণাগুণ জানতে পারে এবং তারা নিজেরা বর্ণিত জাত, পদ্ধতি ও উৎপান প্রক্রিয়া অনুশীলন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন। কৃষক মাঠ দিবস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব হামিদুল কবির (বাবু), ইউপি সদস্য ০১ নং ওয়ার্ড, ০২ নং কাশিমাড়ি ইউনিয়ন পরিষদ। অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব মোঃ শামছুর রহমান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, মোঃ মনিরুল ইসলাম, প্রধান শিক্ষক, রহমতপুর নবযুগ শিক্ষা সোপান মাধ্যমিক বিদ্যালয়। বিশেষ অতিথি ও ইউনিয়ন পুষ্ঠি কমিটি সদস্য জনাব, শাহিদা বেগম, ১,২ ও ৩ নং ওয়ার্ড নারী সংরক্ষিত আসন, জনাব, আব্দুল কাদের সরদার, সাবেক ইউপি সদস্য ০১ নং ওয়ার্ড, জনাব, নূর হোসেন বিশিষ্ঠ সমাজ সেবক, ইয়োথ ক্লাইমেট জাস্টিস গ্রুপ (YCJG) এর সভাপতি জনাব, মশিউর রহমান এছাড়া লিডার্স-এর কল প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী জনাব মৃনাল কুমার সরকার, ফিল্ড অফিসার মোঃ কানিজুর রহমান, সালমা খাতুন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।