সোমবার ,  ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ -  বসন্তকাল

শ্যামনগরে কৃষকলীগ নেতাকে কুপিয়ে হত্যা

প্রকাশিত হয়েছে-

 

আব্দুল আলিমঃ নিজস্ব প্রতিনিধঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরায় বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে কৃষক লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম কাগুজি নামে একজন কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত কাশেম স্থানীয় মৃত নেছার আলী কাগুজির ছেলে।
সাতক্ষীরার শ্যামনগর থানার উপ-পরিদর্শক (এসআই) সরল কুমার বিশ্বাস গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার সোয়া ১২টার দিকে নিজ বাড়ির সন্নিকটে খোলপেটুয়া গ্রামের মাছের ঘেরে অবস্থানকালে আবুল কাশেম কাগুজি (৪৫)-কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে ঘের কর্মচারীদের খবরে পরিবারের লোকজন ও পুলিশ সেখানে যায়। মরদেহ উদ্ধার করে সাতক্ষীরায় ময়না তদন্তের জন্য পাঠানো হচ্ছে।
কাশেম কাগুজির ছেলে আবু হুরাইরা জানান, গাবুরা এলাকাটি অত্যন্ত সন্ত্রাস প্রবণ জনপদ। এখানে জমিজমা সংক্রান্ত বিরোধ লেগেই থাকে। তার বাবা অত্যন্ত নিরীহ প্রকৃতির। তাকে যারা হত্যা করেছে সেসব সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেন তিনি।
কৃষক লীগের শ্যামনগর উপজেলা সভাপতি মঞ্জুরুল ইসলাম খোকন বলেন, আবুল কাশেম কাগুজি কৃষক লীগের গাবুরা ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক। সংগঠন ও দলের নিবেদিত নেতা ছিলেন কাশেম। রাতের কোনো এক সময়ে নৃশংস ভাবে হত্যা করা হয়েছে কাশেমকে। অবিলম্বে খুনিদের গ্রেপ্তারের দাবি জানান তিনি