আব্দুল আলিমঃ শ্যামনগর উপজেলা প্রতিনিধিঃ“ দুর্যোগ আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা” আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস ২০২২ উপলক্ষ্যে র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল ১০ টায় শ্যামনগর দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এর আয়োজনে শ্যামনগর উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জাতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাঈদ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আয়ুব ডলি।এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন এনজিও প্রতিনিধি,সিপিপি,সিডিও ইয়ুথ টিম সহ বিভিন্ন স্বেচ্ছসেবী সংগঠনের প্রতিনিধি উপাস্থিত ছিলেন।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার মোঃ শাহিনুল ইসলাম।
শনিবার , ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল
শ্যামনগরে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
প্রকাশিত হয়েছে-