শুক্রবার ,  ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ -  বর্ষাকাল

শ্যামনগরের শ্রীফলকাটিতে  প্রিয় নিবাস (বৃদ্ধাশ্রম) ও প্রতিবন্ধী স্কুল উদ্বোধন

প্রকাশিত হয়েছে-

মোঃ ফরিদ উদ্দিন বিশেষ প্রতিনিধি

বর্তমান সরকারের মন্ত্রিপরিষদ সচিব জনাব আব্দুর রশিদ মহোদয়ের পৃষ্ঠপোষকতায় সাতক্ষীরার জেলার শ্যামনগর উপজেলা ঈশ্বরীপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শ্রীফলকাটি গ্রামে উদ্বোধন হলো প্রিয় নিবাস (বৃদ্ধ আশ্রম) যেখানে থাকবেন বয়স্ক অবহেলিত নারী ও পুরুষগণ ও আর সমাজের পিছিয়ে পড়া প্রতিবন্ধীদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা জন্য প্রতিবন্ধী স্কুল তৈরি করার উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে সাধারণ মানুষ।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মৎ রনি খাতুন উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ রিফাত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ জিয়াউর রহমান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিয়ারাজ হোসেন
এ সময় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির অন্যতম সদস্য বিশিষ্ট শিক্ষা অনুরাগী শ্রীফলকাটি মাধ্যমিক বিদ্যালয় ও মালঞ্চ টেকনিক্যাল কলেজের প্রতিষ্ঠাতা এ্যাডভোকেট এম এম আশেক ইলাহী মুন্না বিএনপি নেত্রী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ঝর্না পারভিন আব্দুর রাজ্জাক সরদার ভূমি দাতা গ, ম ডাক্তার আব্দুস সালাম তিনি ৫ বিঘা জমি বৃদ্ধাশ্রম এবং প্রতিবন্ধী স্কুলের জন্য দান করেছেন উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ সাংবাদিক শ্রিফল কাটি প্রিয় নিবাস (বৃদ্ধ আশ্রম) ও প্রতিবন্ধী স্কুল উদ্বোধন শেষে মালঞ্চ টেকনিক্যাল কলেজ পরিদর্শন করেন অতিথি বিন্দু।