বুধবার ,  ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ -  বর্ষাকাল

শ্যামনগরের বুড়িগোয়ালিনী আশ্রয়ণ প্রকল্পে আন্তর্জাতিক নারী দিবস পালিত

প্রকাশিত হয়েছে-

আব্দুল আলিম,স্টাফ রিপোর্টার

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী আশ্রয়ণ প্রকল্পে ৮ মার্চ (রবিবার), EDRCS প্রকল্পের আওতায় “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। নবলোক পরিষদ ও অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন-এর সহযোগিতায়, জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থা এর- আয়োজনে এই কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির শুরুতে আশ্রয়ণ প্রকল্প এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি আশপাশের সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়। এতে আশ্রয়ণ প্রকল্পের মুন্ডা কমিউনিটির নারী, কিশোরী, প্রতিবন্ধী ব্যক্তি, ও স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন।