রবিবার ,  ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ -  শরৎকাল

শ্যামনগরের পূর্ব বিলের খালের বেড়িবাঁধ কেটে নোনা পানি ঢুকিয়ে বোরোধানের ব্যাপক ক্ষতি

প্রকাশিত হয়েছে-

 

নিজস্ব প্রতিবেদক, শ্যামনগর:

সাতক্ষীরার শ্যামনগর পৌরসভার পূর্ব বিল এলাকার খালের বেড়িবাঁধ কেটে ঈদের আগে ২০ তারিখ রাতে নোনা পানি বোরোধান আবাদের একমাত্র উৎস পূর্ব বিলের খালে প্রবেশ করানোর অভিযোগ উঠেছে। এতে বিস্তীর্ণ এলাকার বোরোধান ক্ষেত মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের আগের রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা পূর্ব বিলের খালের একটি অংশে বেড়িবাঁধ কেটে দেয়। ফলে জোয়ারের সময় নোনা পানি দ্রুত আশপাশের কৃষিজমিতে ঢুকে পড়ে। এতে কয়েকশ’ বিঘা জমির বোরোধান চাষের একমাত্র উৎস পানি সাথে নোনাপানি মিশ্রণ হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, ঈদকে সামনে রেখে তারা অনেক আশা নিয়ে বোরোধান চাষ করেছিলেন। কিন্তু রাতের অন্ধকারে বেড়িবাঁধ কেটে দেওয়ায় তাদের স্বপ্ন ভেঙে গেছে। অধিকাংশ জমির ধান নষ্ট হয়ে যাওয়ায় তারা মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
স্থানীয়দের অভিযোগ, ঘটনাটি পরিকল্পিত এবং এর পেছনে কোনো স্বার্থান্বেষী মহল জড়িত থাকতে পারে।স্থানীয় কৃষকদের বক্তব্য মাছ চাষের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা এ কাজের সাথে জড়িত। তবে এখনো পর্যন্ত দোষীদের সনাক্ত করা সম্ভব হয়নি।
এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা এবং ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে শ্যামনগর পৌরসভা ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানান, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।