শনিবার ,  ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ -  হেমন্তকাল

শ্যামনগরের নুরনগর মৎস্য আড়তে মোবাইল কোর্টের অভিযান, ৮০ কেজি চিংড়ি বিনষ্ট, জরিমানা ৭০ হাজার টাকা

প্রকাশিত হয়েছে-

আব্দুল আলিম, শ্যামনগর,সাতক্ষীরাঃ

 

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নুরনগর মৎস্য আড়তে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর ২০২৬) পরিচালিত এ অভিযানে চিংড়ি মাছে অপদ্রব্য পুশ করার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়।
অভিযানকালে অপদ্রব্য পুশ করা অবস্থায় চিংড়ি মাছ জব্দ করা হয়।
পরে জব্দ করা ৮০ কেজি চিংড়ি মাছ জনসম্মুখে বিনষ্ট করা হয়।
এ ঘটনায় অভিযুক্ত দুই ব্যক্তিকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুজ্জামান।
অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌহিদ হাসান।
এ সময় থানা পুলিশের সদস্যরাও অভিযানে সহযোগিতা করেন।
মৎস্য খাতে অনিয়ম ও চিংড়িতে অপদ্রব্য মেশানোর বিরুদ্ধে এ অভিযান পরিচালিত হয়।
জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ মৎস্যপণ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রত্যাশা স্থানীয়দের।