শ্যামনগরের গর্ব ডাক্তার হাইকুলের সাফল্য

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

আব্দুল আলিমঃ শ্যামনগর,

শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের সৈয়দালীপুর গ্রামের বাসিন্দা মোঃ বাবর আলী সরদারের পুত্র ডাঃ মোঃ হাইকুল ইসলাম সার্জারীতে বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস আ্যান্ড সার্জন (বিসিপিএস) থেকে উচ্চতর ডিগ্রী এফসিপিএস (সার্জারি) অর্জন করেছেন। এই অর্জনের মাধ্যমে তিনি চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করলেন।
ডাঃ মোঃ হাইকুল ইসলাম তার এই সাফল্যের জন্য মহান আল্লাহ তায়ালার প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। একই সঙ্গে তিনি তাঁর বাবা-মা, সম্মানিত শিক্ষকবৃন্দ ও সকল শুভানুধ্যায়ীর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁর এই কৃতিত্বে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।
তিনি বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারী বিভাগে কর্মরত আছেন।
উল্লেখ্য তিনি ২০২০ থেকে ২০২১ এই ২ বছর শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। আশার কথা তিনি খুব শীঘ্রই আবার সাতক্ষীরা তে ফিরে আসবেন এবং এলাকার মানুষের সেবা করবেন বলে আশা প্রকাশ করেছেন।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ