রবিবার ,  ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ -  শরৎকাল

রোববার থেকে হাইকোর্টের ৪৯ বেঞ্চে চলবে বিচারকাজ

প্রকাশিত হয়েছে-

পবিত্র ঈদুল আজহা ও অবকাশ শেষে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারকাজ পরিচালনার জন্য ৪৯টি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। আগামী রোববার (২২ জুন) সকাল সাড়ে ১০টা থেকে এসব বেঞ্চে বিচারকাজ চলবে।এ

বিষয়ে প্রধান বিচারপতির আদেশ মঙ্গলবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ২২ জুন (রোববার) থেকে হাইকোর্ট বিভাগের বিচারকাজ পরিচালনার জন্য ৪৯টি বেঞ্চ গঠন করা হয়েছে। নোটিশে ২৮টি দ্বৈত বেঞ্চ এবং ২১টি একক বেঞ্চের নাম এবং বিচারিক এখতিয়ার উল্লেখ করা হয়েছে।গত ৩ জুন থেকে ২১ জুন পর্যন্ত সুপ্রিম কোর্টের অবকাশ। প্রথা অনুসারে প্রতিবার অবকাশ শেষে এবং প্রয়োজন অনুযায়ী প্রধান বিচারপতি তার প্রশাসনিক ক্ষমতাবলে বেঞ্চ গঠন ও পুনর্গঠন করে থাকেন।