বৃহস্পতিবার ,  ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ -  বর্ষাকাল

রূপসা উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

প্রকাশিত হয়েছে-

আহম্মদ হুসাইন, রূপসা-খুলনা: উপজেলা প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত করে, নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গত কাল ২৩ আগস্ট শুক্রবার সন্ধ্যায়,এক জরুরী সভার মাধ্যমে রূপসা উপজেলা প্রেসক্লাবের পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়।সভায় সকল সদস্যের সম্মতিক্রমে জি এম আসাদুজ্জামানকে আহ্বায়ক এবং মোঃ ইউসা মোল্লাকে সদস্য সচিব করে ১৩-সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।বাকি সদস্যরা হলেন , যথাক্রমে,এম মুরশিদ আলী,আবুল কালাম শেখ বাবু, মহিবুল্লাহ আল মামুন, মোঃ আব্দুল মজিদ শেখ, মোঃ মোশারেফ হোসেন, নাহিদ জামান, নাজিম সরদার, মাসুম সরদার, সৈয়দ মোরশেদুল আলম বাবু, ফ,ম আইয়ুব আলী, আজিজুল ইসলাম, মুন্সি রায়হান, আহম্মদ হুসাইন,মারুফ হোসেন প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়,অতি শীঘ্রই প্রেসক্লাবের ঘরটি মেরামতের কাজ শুরু করার।