সোমবার ,  ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ -  বসন্তকাল

রূপসা উপজেলায় ইউএনও পদে যোগদান করলেন সানজিদা রিকতা।

প্রকাশিত হয়েছে-

খুলনা প্রতিনিধি : খুলনার রূপসা উপজেলার নতুন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সানজিদা রিকতা। সোমবার (১৬ জুন) তিনি উপজেলার দায়িত্বগ্রহণ করেন।

তার পরিচিতি নাম্বার-( ১৮৪১২)। বরিশাল বিভাগের মাদারীপুর জেলার সানজিদা রিকতা সম্প্রতি প্রবাসী কল্যাণ ডেস্ক, রিট সেল ও লাইব্রেরি শাখায় সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন।
সানজিদা রিকতা ২০১৭ সালের ২ মে সরকারি চাকরিতে যোগ দেন। কর্মজীবনের শুরুতে তিনি বিসিএস(সাধারণ শিক্ষা) ক্যাডারে বরিশালের সরকারি বিএম কলেজে সমাজবিজ্ঞান বিষয়ের প্রভাষক ছিলেন।

এরপর ২০১৯ সালে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিসিএস (প্রশাসন) ক্যাডারে প্রথম পদায়ন হয় সহকারী কমিশনার হিসেবে।
২০২১ সালের ৫ জুলাই বরিশালের বানারীপাড়া উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দেন তিনি। ২০২৩ সালের ৩১ আগস্ট বদলি হয়ে একই পদে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় যোগ দেন। পরে ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারী থেকে প্রশিক্ষণরত সিনিয়র সহকারী কমিশনার হিসেবে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে কাজ করেন।

২০২৪ সালের ৩১ জুলাই থেকে তিনি চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব নেন। এরপর খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কিছুদিন দায়িত্ব পালন করেন।
পরে সর্বশেষ খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে প্রবাসী কল্যাণ ডেস্ক, রিট সেল ও লাইব্রেরি শাখায় সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন তিনি। সততা, দায়িত্ববোধ ও পেশাগত নিষ্ঠা দিয়ে অল্প সময়ে প্রশাসনে আস্থা অর্জন করেছেন সানজিদা রিকতা।