শনিবার ,  ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ -  শরৎকাল

রূপসায় মা ও শিশু সহায়তা কর্মসূচির বাস্তবায়ন নির্দেশিকা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত, 

প্রকাশিত হয়েছে-

খুলনা প্রতিনিধিঃ রূপসায় মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজিত মা ও শিশু সহায়তা কর্মসূচির “বাস্তবায়ন নির্দেশিকা” বিষয়ক উপজেলা কমিটির প্রশিক্ষণ আজ ৩ জুন দিনব্যাপী উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে জুম কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন প্রকল্প পরিচালক,যুগ্ম সচিব প্রকাশ কান্তি চৌধুরী।   রূপসা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডুর সভাপতিত্বে প্রশিক্ষণে বক্তৃতা করেন খুলনা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সুরাইয়া সিদ্দিক, রূপসা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন,সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম তরফদার,শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম,পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাঈদুর রহমান,টিএসবি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছাফুর রহমান,নৈহাটী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইলিয়াস হোসেন, ঘাটভোগ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু। প্রশিক্ষণটির সার্বিক সহযোগিতা করে সাপোর্টিং ইমপ্লিমেন্টেশন অফ মাদার এন্ড চাইল্ড বেনিফিট প্রোগ্রাম (SIMCBP) শীর্ষক প্রকল্প মহিলা বিষয়ক ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।