খুলনা প্রতিনিধি:র্যাব-৬ এর স্পেশাল কোম্পানির একটি দল অভিযান চালিয়ে রূপসা এলাকা থেকে শহিদুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তিকে ২০০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেছে। সে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিয়া গ্রামের আকসেদ আলীর ছেলে।
মামলা সূত্রে জানা যায়, খুলনা জেলার রূপসা থানার জাবুসা মোড়ে র্যাব-৬ মাদক উদ্ধার অভিযান ও সন্ত্রাসীদের গ্রেফতারের লক্ষ্যে ১৯ জুন রাত ১২টায় ২০মিঃ সময় ডিউটিরত অবস্থায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সাতক্ষীরা-ঢাকাগামী ইমাদ পরিবহনে করে এক ব্যক্তি সাতক্ষীরা থেকে ঢাকার উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য নিয়ে আসছে।
দ্রুত সংবাদ পেয়ে একই তারিখ রাতে খানজাহান আলী ব্রিজ (রূপসা সেতু) টোল প্লাজার পশ্চিম পাশে চেকপোস্ট স্থাপন করে রাত ১২টা ২০ মিনিটের সময় ইমাদ পরিবহন দাঁড় করায়। এসময় এক যাত্রী একটি বস্তাসহ বাস থেকে নেমে রাস্তার উপরে রেখে দৌড়ে পালানোর চেষ্টাকালে শহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরে শহিদুল ইসলামের দেহ ও বস্তা তল্লাশিকালে ড্রামের ভিতর হতে আসামী নিজ হাতে ২০০ বোতল ফেনসিডিল বের করে দেয়। এ ব্যাপারে শহিদুলের বিরুদ্ধে রূপসা থানায় ১২ – নং মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - শরৎকাল
রূপসায় মাদকদ্রব্য ফেনসিডিলসহ ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশিত হয়েছে-