বুধবার ,  ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ -  গ্রীষ্মকাল

রূপসায় পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজাসহ ১ যুবক আটক ‘

প্রকাশিত হয়েছে-

আহম্মদ হুসাইন, খুলনা প্রতিনিধি :
খুলনা রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়নের ইলাইপুর বাজার সন্নিকাটাস্থ পাকা রাস্তার উপর নৈহাটী গ্রামের মোঃ ইউনুস শেখের পুত্র মোঃ রাজু শেখ (৩০)নামক যুবক অভিনব কৌশলে খুলনা থেকে নিজের সবজি বোঝাই ভ্যানে করে সিমেন্টের বস্তার মধ্যে আনুমানিক ৪ কেজি গাঁজা নিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ১২ জুন রাত সাড়ে নয়টার সময় তল্লাশি অভিযানে রূপসা বাস স্টান্ড পুলিশ এ,এস,আই অহেদুজ্জামান ও এ,এস,আই আমিনুল ইসলাম উক্ত ভ্যান থেকে এই গাঁজা উদ্ধার করে। এরিপোর্ট লেখা পর্যন্ত মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে বলে যানা যায়।