রবিবার ,  ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ -  বসন্তকাল

রাস্তায় পড়েছিল বৃদ্ধের মরদেহ

প্রকাশিত হয়েছে-

রাজধানীর গেন্ডারিয়া থানার মুরগিটোলা মোড় এলাকার ফুটপাতে অজ্ঞাতনামা (৬৫) এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ শনিবার (২১ জুন) সন্ধ্যা ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

গেন্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নুর হোসেন জানান, আমরা খবর পেয়ে গেন্ডারিয়ার মুরগিটোলা মোড় এলাকার ফুটপাতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়ার হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আর জানান, স্থানীয় লোকের মুখে জানতে পারি নিহত বৃদ্ধ ভবঘুরে প্রকৃতির ছিল। ধারণা করছি অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তবুও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেূ।