বৃহস্পতিবার ,  ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ -  গ্রীষ্মকাল

রামুতে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩

প্রকাশিত হয়েছে-

কক্সবাজার রামুতে যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১০ জন।সোমবার (১৬ জুন) সকাল ৯টার দিকে রামু রশিদ নগর ইউনিয়নের জেটিরঘাটা রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।তাৎক্ষণিক নিহত ও আহতদের পরিচয় মেলেনি। নিহতদের মধ্যে একজন শিশু, একজন নারী ও একজন পুরুষ রয়েছেন। তিনি জানান, যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১০ জন। নিহতদের মধ্যে একজন শিশু, একজন নারী ও একজন পুরুষ রয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।