সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা যুবলীগের সদস্য আহসানুর রহমানের ৪০তম জন্মদিন উদযাপিত হয়েছে। তার জন্মদিন উপলক্ষ্যে স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানান। এছাড়াও শনিবার শ্যামনগর রাজনৈতিক কার্যালয়ে কেক কাটা হয়।তাদের অফুরন্ত ভালবাসায় সিক্ত হন তিনি।
জন্মদিন উপলক্ষ্যে তিনি শ্যামনগর বাসীর কাছে দোয়া চেয়েছেন। আহসানুর রহমান এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেন। ছাত্রজীবন থেকেই আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। এলাকার সমাজ সেবায় সর্বদা তিনি নিজেকে নিয়োজিত রাখেন।
শুক্রবার , ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল
যুবলীগ নেতা আহসানুর রহমানের জন্মদিন উদযাপিত।
প্রকাশিত হয়েছে-