রবিবার ,  ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ -  গ্রীষ্মকাল

যশোরে বাসচাপায় কলেজ শিক্ষার্থী নিহত

প্রকাশিত হয়েছে-

যশোরের চৌগাছায় যাত্রীবাহী বাসচাপায় আফিয়া ইসলাম মৃধা (২২) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার বাবা মহিদুল ইসলাম মৃধা।সোমবার (২৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে চৌগাছা শহরের ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আফিয়া বংশরীপুর মহল্লার বাসিন্দা এবং মৃধাপাড়া মহিলা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্রী ছিলেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, আফিয়া তার বাবার সঙ্গে মোটরসাইকেলে করে চৌগাছা বাজারের দিকে যাচ্ছিলেন। শহরের ব্রিজ এলাকায় পৌঁছে মহিদুল ইসলাম এক ব্যক্তির সঙ্গে কথা বলার জন্য মোটরসাইকেল থামান। এ সময় মহেশপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ধাক্কায় আফিয়া ছিটকে পড়ে গেলে বাসটি তার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

বাসচালক নুরুল ইসলাম দুর্ঘটনার পরপরই পালিয়ে যায়। আহত মহিদুল ইসলামকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হতে পারে।