মেক্সিকোতে ধর্মীয় উৎসবে অতর্কিত গুলিবর্ষণ, নিহত ১১

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

মেক্সিকোর মধ্যাঞ্চলীয় শহর ইরাপুয়াতোতে ধর্মীয় উৎসব পালনের সময় অতর্কিত গুলি চালিয়েছে বন্দুকধারীরা। এতে কিশোরসহ কমপক্ষে ১১ জন নিহত হয়। আরও অনেকে আহত হন। সূত্র: রয়টার্স।মঙ্গলবার (২৪ জুন) এই গোলাবর্ষণের ঘটনা ঘটে। বুধবার (২৬) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ।

 

গুয়ানাজুয়াতোর অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, নিহতের পাশাপাশি সহিংসতায় অন্তত ২০ জন গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

 

 

 

- Advertisement -

্মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম বলেন, নিহতদের মধ্যে শিশুও রয়েছে। তবে, অ্যাটর্নি জেনারেলের কার্যালয় পরে নিশ্চিত করেছে, মাত্র একজন ছিলেন প্রাপ্ত বয়সের নিচে, যার বয়স ১৭ বছর।

 

 

 

 

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ক্যাথলিক ছুটির দিন জন ব্যাপটিস্টের জন্ম উদযাপনের একটি সান্ধ্য পার্টির সময় চালানো হয় গুলি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, একটি আবাসিক কমপ্লেক্সের বারান্দায় লোকজন নাচছে এবং পটভূমিতে একটি ব্যান্ড বাজছে, ঠিক ওই সময় শুরু হয় গুলিবর্ষণ। তবে রয়টার্স তাৎক্ষণিকভাবে ভিডিওটি যাচাই করতে পারেনি।

 

‍গুয়ানাজুয়াতো বহু বছর ধরে দেশটির সবচেয়ে সহিংস অঞ্চলগুলোর মধ্যে একটি, যেখানে অপরাধী গোষ্ঠীগুলো মাদকের দাম নির্ধারণ এবং অন্যান্য অপরাধ সংঘটনের আধিপত্য নিয়ে লড়াই করে। অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের মতে, মঙ্গলবার রাজ্যের অন্যান্য অংশে আরও পাঁচজন নিহত হয়েছেন।

এই বিভাগের আরও সংবাদ