মঙ্গলবার ,  ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ -  গ্রীষ্মকাল

মাস্টার মাইন্ড প্রি ক্যাডেট থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল মাঈশা।

প্রকাশিত হয়েছে-

মাস্টার মাইন্ড প্রি ক্যাডেট থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল মাঈশা।

মোঃ ফরিদ উদ্দিন
বিশেষ প্রতিনিধি : শ্যামনগর উপজেলা মুন্সিগঞ্জ ইউনিয়নের গ্যারেজ বাজারে অবস্থিত মাস্টারমাইন্ড প্রি ক্যাডেট স্কুলের ৫ম শ্রেণি থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে মাঈশা মাজনুন মিম নামের এক শিক্ষার্থী। মাঈশার বাবা ইশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটী গ্রামের এম এম মজনু এলাহী শ্রীফলকাঠি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারি। মা শারমিন সুলতানা ( বি,এ) একজন গৃহিণী।
দাদু বিশিষ্ট শিক্ষা অনুরাগী ডাক্তার মাস্টার মরহুম আলহাজ্ব ইসরাফিল হোসেন। মাইশা বড় হয়ে একজন ভালো আদর্শবান মানুষ হতে চায়। তার পিতা মাতা ও মাঈশা সকলের কাছে দোয়া চেয়েছেন সে যেনো বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে ।
উল্লেখ্য তার আর এক ভাই কাবিরুল এলাহী (সুনান) ৪২ নাম্বার নওয়াবেকি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপূলে বৃদ্ধি পেয়েছে ।