মঙ্গলবার ,  ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ -  শরৎকাল

মাদারগঞ্জে সড়ক দুর্ঘটনায় পা বিচ্ছিন্নসহ আহত ২

প্রকাশিত হয়েছে-

ইয়াসিন আরাফাত
জামালপুর প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজনের পা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং অপরজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (৯ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার বালিজুড়ী-তেঘরিয়া রোডে কালার মোড়ের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বালিজুড়ী বাজার থেকে আসা একটি ইটবাহী টলিগাড়ি বিপরীত দিক থেকে আসা একটি সাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই সাইকেল চালকের একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় টলিগাড়ির হেলপারও গোপনাঙ্গে গুরুতর আঘাত পান।

দুর্ঘটনার খবর পেয়ে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।