ইয়াসিন আরাফাত জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ২ নং কড়ইচূড়া ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক বাচ্চু কে নাশকতা মামলায় গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে কড়ইচড়া ইউনিয়ন পরিষদ থেকে মোজাম্মেল হক বাচ্চু চেয়ারম্যান কে গ্রেফতার করে মডেল থানা পুলিশ। সে মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও কড়ইচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ছিলেন। জানা গেছে গত ২৪ অক্টোবর/২০২৪ ইং তারিখে মাদারগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান সাকু নাশকতা মামলা দায়ের করেন তার দায়েরকৃত মামলায় তদন্ত প্রকাশিত আসামী হিসেবে মোজাম্মেল হক বাচ্চু চেয়ারম্যান কে আটক করে পুলিশ। এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি হাসান আল মামুন জানান তদন্ত প্রকাশিত আসামী হিসেবে কড়ইচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগের নেতা মোজাম্মেল হক বাচ্চু কে আটক করে জামালপুর কোর্টে পাঠানো হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।
বুধবার , ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল
মাদারগঞ্জের কড়ইচূড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাচ্চু নাশকতা মামলায় গ্রেফতার
প্রকাশিত হয়েছে-