মাদকসহ ৩ ভাই-বোনসহ গ্রেপ্তার ৫

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ভারত সীমান্তবর্তী এলাকার এক বাড়িতে যৌথ বাহিনীর অভিযানে তিন ভাই-বোনসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ওই বাড়িতে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের মাদক, ৩২টি মোবাইল ফোন সেটসহ নগদ টাকা উদ্ধার করা হয়। অভিযানের সময় যৌথ বাহিনীর ওপর হামলার চেষ্টা করা হয় বলেও অভিযোগ ওঠে।গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার সেনারবাদী গ্রামের জাহের মিয়ার ছেলে মোর্শেদ মিয়া, ইদন মিয়া, মেয়ে আইমন আক্তার, ওই বাড়ির ফারুক মিয়ার ছেলে জনি মিয়া ও কালু মিয়ার স্ত্রী স্বপ্না বেগম। এ সময় কালু মিয়া পালিয়ে যান বলে অভিযান সূত্র জানিয়েছে। উপজেলা প্রশাসন, পুলিশ, বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অভিযানে অংশ নেন।

 

অভিযানে নেতৃত্ব দেওয়া আখাউড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন জানান, বিকেলে মোগড়া ইউনিয়নের সীমান্তবর্তী সেনারবাদী গ্রামের একটি বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সাড়ে তিন হাজার পিস ইয়াবা, ৬০০ পিস ট্যাপানডল, ৩২ পিস মোবাইল ফোন সেট, দুটি ল্যাপটপ উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির ২১ হাজার টাকাও উদ্ধার করা হয়।

 

- Advertisement -

তিনি আরও জানান, অভিযান চলাকালে হামলার চেষ্টা করা হলে তা প্রতিহত করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পৃথক মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। পালিয়ে যাওয়া কালু মিয়াকেও এসব মামলায় আসামি করা হবে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানা

ন।

 

 

এই বিভাগের আরও সংবাদ