বৃহস্পতিবার ,  ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ||  ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ -  গ্রীষ্মকাল

মনপুরায় রেকর্ড ভুক্ত ভূমি জবর দখলের অভিযোগ,সংঘর্ষের আশঙ্কা।

প্রকাশিত হয়েছে-

বিশেষ প্রতিনিধিঃ- ভোলায় মনপুরা উপজেলার হাজীর হাট ইউনিয়নে ৪ নং ওয়ার্ডে ভূমি জবর দখলের অভিযোগ উত্থাপিত হয়। সরজমিনে তদন্ত করে দেখা যায়, হাজিরহাট ইউনিয়নের ৪ নং ওয়ার্ড খালেক দরবেশের বাড়িতে ১৩ শতাংশ ভূমির ক্রয় সূত্রেও রেকর্ড সূত্রে প্রকৃত মালিক মৃত খালেক দরবেশ । উক্ত ভূমির উত্তরাধিকারীগণ দীর্ঘদিন যাবৎ দখল করে আসছে। হঠাৎ গত কয়েকদিন আগে ৮ শতাংশ ভূমি স্থানীয় প্রভাবশালী ইব্রাহিম ও লাভলি আক্তার জোরপূর্বক দখল করে নেন। বিষয়টি নিয়ে ভুক্তভোগী মোহাম্মদ ইয়াসিন থানা অভিযোগ করেন। তবে বর্তমানে ভূমির প্রকৃত মালিকগন মাত্র ৫ শতাংশ জমিতে দখলে রয়েছেন। চলমান উক্ত বিরোধ নিয়ে রক্তকে সংঘর্ষের আশঙ্কা রয়েছে।

উল্লেখ্য, অভিযুক্ত ইব্রাহিম ও লাভলী বাকি ৮ শতাংশ জমিও দখলে নেওয়ার পায়তারা করছেন বলে জানি জানা যায়।