ইসলামী ফাউন্ডেশনে ১ঘন্টার মৌলিক নোটিশে নিয়োগ পরীক্ষা, মনপুরায় নিয়োগ নীতিমালা লঙ্ঘন।

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

মনপুরা প্রতিনিধিঃ-ভোলা জেলাধীন মনপুরা উপজেলায় ইসলামী ফাউন্ডেশনে তড়িঘড়ি করে নিয়োগ পরীক্ষা গ্রহণ করা হয় এবং মানা হয়নি নিয়োগ নীতিমালা। মনপুরা উপজেলা গত ৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সকাল ১০টায় ইসলামিক ফাউন্ডেশনের অধীনে প্রাক প্রাথমিক শিক্ষক পরীক্ষা উপজেলা প্রশাসন হলরুমে গ্রহণ করা হয় । উক্ত পরীক্ষা গ্রহনের জন্য মাত্র ২ থেকে ১ঘন্টা আগে মুঠোফোন করে পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য নোটিশ করা হয়। এলাকায় উপস্থিত না থাকা, দূর দূরান্তে থাকার কারনে অনেক নিয়োগ পরীক্ষার্থী অংশগ্রহন করতে পারেনি। এমনকি বহু পরীক্ষার্থী অংশগ্রহণ করতে পারলেও নিতে পারেনি ভালো প্রস্তুতি এবং পরীক্ষা বোর্ড আনতে পারেনি প্রয়োজনীয় কাগজপত্র। যা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত ও নীতিমালা পরিপন্থী। অভিযোগ রয়েছে ইসলামী ফাউন্ডেশন কর্মকর্তাদের নির্ধারিত সংখ্যক প্রার্থীদের উক্ত নিয়োগ পরীক্ষায় বেশি সুবিধা দিতে নিয়োগ নীতিমালা লংঘন করে তড়িঘড়ি করে এমন নিয়োগ পরীক্ষার আয়োজন।
পরবর্তীতে উক্ত বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়। জানা যায় উক্ত নিয়োগের অসংগতি ও পুনরায় নিয়োগের দাবিতে জেলা প্রশাসন ভোলার নিকট লিখিত অভিযোগ দাখিল করেন বেশ কয়েকজন নিয়োগ পরীক্ষার্থী। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার,মনপুরার নিকট যোগাযোগ করলে তিনি জানান,আগামী ১২ তারিখ নির্বাচন সুতরাং প্রশাসন এ সময় খুব ব্যস্ত থাকে। তাই দ্রুত উক্ত পরীক্ষা গ্রহণ করা হয়েছে।
বিষয়টি নিয়ে ইসলামী ফাউন্ডেশন উপ-পরিচালক ভোলা মাকসুদুর রহমানের সাথে যোগাযোগ করলে
তিনি জানান উক্ত বিষয়টি আমাকে বেশ কয়েকজন পরীক্ষার্থী ও সাংবাদিকগণ জানিয়েছেন আমি এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলবো।

উল্লেখ্য, মনপুরা উপজেলা ইসলামী ফাউন্ডেশনে দক্ষ অভিজ্ঞ যোগ্য প্রার্থী বাছাই এর ক্ষেত্রে নীতিমালা অনুযায়ী পরীক্ষার অন্ততপক্ষে এক সপ্তাহ পূর্বে লিখিত নোটিশ করা আবশ্যক ছিলো, তবে তা করেনি উক্ত উপজেলা নিয়োগ বোর্ড । নিয়োগ নীতিমালা অনুযায়ী পুনরায় নিয়োগ পরীক্ষা নেওয়ার জন্য দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল

- Advertisement -

ঘটনাটি নিয়ে চলছে আমাদের অনুসন্ধান, তথ্য দিয়ে সহায়তা করুন। আসছে বিস্তারিত ২য় পর্বে

এই বিভাগের আরও সংবাদ