মনপুরায় ইসলামী আন্দোলনের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
২৭

হুমায়ুন কবিরঃ-ভোলার মনপুরায় আজ ইসলামী আন্দোলনের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। মনপুরা উপজেলার প্রান কেন্দ্র হাজির হাট বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ভোলা ৪ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী প্রফেসর কামাল উদ্দিন, মনপুরা উপজেলা ইসলামী আন্দোলন সভাপতি মুফতি এনায়েতুল্লাহ, সাধারণ সম্পাদক মাওলানা ইউনুসসহ আরো অন্যান নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনসাধারণ। ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ আজকের সমাবেশে মনপুরাবাসীকে হাতপাখা পথিকে ভোট দেওয়ার আহবান জানান এবং মনপুরায় উন্নয়নের নানা প্রতিশ্রুতি প্রদান করেন।
উল্লেখ্য, নির্বাচনী প্রচার প্রচারণায় ভোটের মাঠে মনপুরা উপজেলায় রয়েছে ইসলামী আন্দোলনের শক্ত সাংগঠনিক অবস্থান। নিয়মিত মিছিল মিটিং,মাইকিং, লিফলেট ব্যানার ফেস্টুনের মাধ্যমে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে ইসলামী আন্দোলন কর্মীরা।

এই বিভাগের আরও সংবাদ